Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের পতাকা

Bangla FM OnlinebyBangla FM Online
২:০০ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0
মনির হোসেন, বেনাপোর প্রতিনিধি :
সীমান্তের ওপার-এপার পেরিয়ে এবার আকাশ ছুঁতে যাচ্ছে বাংলাদেশের গর্বের প্রতীক লাল-সবুজের পতাকা। দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোলের শুন্যরেখায় নির্মিত হয়েছে দেশের সর্বোচ্চ ১৩০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড। যা এখন বেনাপোল সীমান্তজুড়ে সাধারণ মানুষের নতুন এক আবেগ, গৌরব আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে দৃশ্যমান হয়েছে। 
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেল ৬টায় সূর্য ডোবার প্রহরে, দক্ষ কারিগরদের নিপুণ হাতে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায় এই বিশাল পতাকাস্তম্ভ বা সুউচ্চ মাস্তুল। উৎসুক জনতার ভিড়ে সীমান্ত এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মুহূর্তটি ঘিরে সেখানে জড়ো হওয়া মানুষের চোখে-মুখে ছিল বিস্ময়, গর্ব আর এক ধরনের অদৃশ্য আবেগের ঢেউ-যেন সীমান্তের বাতাসেও বইছিল দেশপ্রেমের রুদ্রশ্বাস। বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফ্ল্যাগস্ট্যান্ডের ঠিকাদার ও স্থানীয় বিএনপি নেতা ইসাহক মিয়া জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
উদ্বোধনের পর দিনের বেলায় দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়বে এই লাল-সবুজের পতাকা। তিনি বলেন, “বেনাপোল জিরোপয়েন্ট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ওপারে ভারতের পেট্রাপোলে দীর্ঘদিন ধরেই ১০০ ফুট উঁচু মাস্তুলে তাদের পতাকা উড়তে দেখা যায়। আমাদের পক্ষেও তেমন একটি প্রতীকী স্থাপনার প্রয়োজন ছিল। তরুণ প্রজন্মের দাবি পূরণ করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি।
এর আগে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে, যার উচ্চতা ১১৭ ফুট। ২০২৫ সালের ৪ নভেম্বর সেখানে প্রথমবারের মতো ওই উচ্চতায় জাতীয় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অন্যদিকে, বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল সীমান্তে ২০১৭ সালে বিএসএফের উদ্যোগে নির্মিত ১০০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় দৃশ্যমান রয়েছে। এটি ভারতীয় অংশে জাতীয় গৌরব ও নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়রা বলেন, বেনাপোলের নতুন ১৩০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড উদ্বোধনের পর দিনের আলোয় দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়বে লাল-সবুজ পতাকা-যা দূর থেকে আগত দেশি-বিদেশি যাত্রীদের চোখে পড়বে প্রথমেই। এটি সীমান্তে বাংলাদেশের আত্মমর্যাদা, দেশপ্রেম এবং সমসাময়িক স্থাপত্যের এক অনন্য নিদর্শন হিসেবে জায়গা করে নিবে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লা লিগায় রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ
  • ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার, দুর্ভোগ কমাতে এগিয়ে এলেন যুবকেরা
  • চাঁপাইনবাবগঞ্জে বন্য শূকর হত্যা, তিন দিনের আতঙ্কের অবসান, জনমনে স্বস্তি
  • লালমনিরহাটে ক্রয়কৃত সম্পত্তির জেরে ভাই ভাইয়ে দন্দ
  • ইরানের আকাশসীমায় আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম