Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাপাক কম্বল ও তোশক পবিত্র রাখার বিধি

Nuri JahanbyNuri Jahan
৪:৩১ pm ০৮, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, ধর্ম ও দর্শন, লাইফস্টাইল
A A
0

ইসলামে পবিত্রতা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, যা ছাড়া অন্যান্য বিধান পূর্ণভাবে পালন করা যায় না। রাতে স্বপ্নদোষ বা সহবাসের কারণে বিছানা, চাদর, কম্বল বা তোশকে নাপাকির ছাপ পড়ে। অনেক মুসলিম জানতে চান, এই নাপাক কম্বল-তোশক ব্যবহার করে নামাজ আদায় করা যায় কি না এবং পবিত্র করার সঠিক উপায় কী।

ফুকাহায়ে কেরাম জানিয়েছেন, বীর্য নাপাক। বীর্য শুকনো হলে তা খুঁটিয়ে তুলে ফেলা এবং ভেজা হলে কাপড় ধৌত করা হয়। হজরত আমর বিন মাইমুন (রহ.) সুলাইমান বিন ইয়াসার (রা.)-কে বীর্য লাগা কাপড়ের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, আয়েশা (রা.) রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাপড় থেকে তা ধুয়ে ফেলতেন। (বুখারি, হাদিস: ২৩১, ২২৯)

আরেক হাদিসে আম্মার বিন ইয়াসার (রা.) বর্ণনা করেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয়: ১. পায়খানা, ২. প্রস্রাব, ৩. বমি, ৪. রক্ত, ৫. বীর্য। (সুনানে দারা কুতনি, হাদিস: ৪৫৮)

হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেছেন, বীর্য ভেজা থাকলে কাপড় ধুয়ে ফেলতে হবে, আর শুকিয়ে গেলে তা খুঁটিয়ে তুলে ফেলা যাবে। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ৯৩৩)

ফুকাহারা আরও উল্লেখ করেছেন, বীর্য শুকিয়ে গেলে বিছানায় ঘুমানো জায়েজ। এতে কাপড় ও শরীর নাপাক হবে না। তবে রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ অনুযায়ী, পবিত্র বিছানায় ঘুমানো উত্তম।

কম্বল-তোশকে নামাজের নিয়ম

  • কম্বল বা তোশকের একটি অংশ নাপাক হলেও, এর পবিত্র অংশে নামাজ আদায় করা যায়।

  • ভারী তোশক বা জাজিমের এক পিঠ নাপাক হলেও, অপর পিঠে নাপাকির রং বা গন্ধ প্রকাশ না হলে পরিষ্কার অংশে নামাজ পড়া যাবে।

  • ধোয়া যায় না এমন জাজিম বা তোশকে নাপাক লাগলে, তা শুকিয়ে গেলে উপর দিয়ে জায়নামাজ বা পরিষ্কার কাপড় বিছিয়ে ব্যবহার করা যাবে এবং নামাজ আদায় করা যাবে।
    (হালবাতুল মুজাল্লি: ১/৫৭১; আসসিআয়া: ২/৫৯; ফাতাওয়া তাতারখানিয়া: ২/৩০)

ফুকাহাদের ব্যাখ্যা অনুসারে, ইসলামে পবিত্রতা রক্ষা এবং ইবাদতে সুস্থতার জন্য এই নির্দেশনাগুলো অনুসরণ করা জরুরি।

Tags: ইসলামইসলামি বিধাননামাজপবিত্রতাসুন্নাহহাদিস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম