Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের কাছে অস্ত্র মামলার আসামিসহ ছয় চোরাকারবারি আটক

Taslima TanishabyTaslima Tanisha
১০:১৩ am ০৭, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সীমান্তের ওপারে চোরাচালানের কয়লার চালান আনতে গিয়ে ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে অস্ত্র মামলার আসামি সহ বাংলাদেশি পেশাদার ছয় চোরাকারবারি আটক। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ বিজিবি’র তাহিরপুরের ট্যাকেরঘাট বিওপির ওপারে ভারতের মেঘালয় ষ্টেইটের শিলং জেলার বড়ছড়া ব্যাটালিয়ন পুলিশের হাতে ওই চোরাকারবারিরা আটক হয়েছে।

আটককৃতরা হলেন, তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্তের সীমান্ত গ্রাম বুরুঙ্গাছড়ার মৃত সুরুজ আলীর ছেলে মুক্তার মিয়া, একই গ্রামের নুরজামালের ছেলে নাঈম, সফর উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, মুত জব্বারের ছেলে আরমান, সীমান্ত গ্রাম রজনীলাইনের কাইয়ুমের ছেলে আলমগীর, বড়ছড়ার আলতুর ছেলে ( সুনামগঞ্জ আদালতে বিচারাধীন অস্ত্র মামলার আসামি) দুলাল মিয়া।

মঙ্গলবার রাতে ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে.কর্নেল এ কে এম জাকারিয়ার কাদির জানান, ভারতীয় বিএসএফ কিংবা ট্যাকেরঘাট বিওপির বিজিবির দায়িত্বশীলরা ভারতে বাংলাদেশি কয়লা চোরাকারবারিদের আটকের বিষয়টি আমাকে জানায়নি। অপরদিকে ,মঙ্গলবার রাতে উপজেলার ট্যাকেরঘাট বড়ছড়া সীমান্ত গ্রামের আলতু মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন , শুনেছি আমার ছেলে (অস্ত্র মামলার আসামি) দুলাল সহ ৬ জন ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে আটকের পর তাদেরকে বেধরকভাবে মারধর করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে গেলেও তার ছেলে সহ ওই ছয় জনই ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতেই আটক রয়েছে বলে নিশ্চিত করেন আলতু মিয়া ।

এদিকে মঙ্গলবার বিকেলে ট্যাকেরঘাট, বড়ছড়া, বুরুঙ্গাছড়া সীমান্ত গ্রামের নানা শ্রেশি পেশার মানুষজন ‘দি কান্ট্রি টুডেকে, জানান, প্রতি দিবারাত্রীর ন্যায় মঙ্গলবার সকালে বাংলাদেশ-ভারত সীমান্তের মেইন পিলার ১১৯৯ শুন্য রেখা অতিক্রম করে ৩০ থেকে ৩৫ জনের একটি পেশাদার কয়লা চোরাকারবারি চক্রের সদস্যরা প্রায় ১ থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে মেঘালয় ষ্টেইটের বড়ছড়ার ৪ নং ঘাট এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে শুল্ক ফাঁকি ভারতীয়দের খননকৃত কোয়ারি/ডাম্পিং করা ডিপো থেকে কয়লার চালান আনতে যায়।

ওই সময় শিংল ব্যাটালিয়নের বড়ছড়া থানার বড়ছড়া ব্যাটালিয়ন পুলিশ ক্যাম্পের টহল দলের সদস্যরা ধাওয়া করে অস্ত্র মামলার আসামি দুলাল সহ ৬ জনকে আটক করলেও সাথে থাকা অন্যরা কৌশলে বাংলাদেশে পালিয়ে আসে।

Tags: চোরাকারবারি আটকপুলিশভারতীয় ব্যাটালিয়ন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের চিকিৎসা খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ট্রাম্প ইরানি নেতাদের হত্যা করেছেন মহান সম্মান হিসেবে
  • ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
  • ভোক্তাকে চাহিদামতো পণ্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
  • প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম