Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলবাড়ীতে তীব্র শীতে জনজীবন স্থবির, তাপমাত্রা ১১ ডিগ্রি

Taslima TanishabyTaslima Tanisha
১:২৩ pm ০৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ী কনকনে শীতে কাঁপছে। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবন প্রভাবিত হয়েছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন খেটে-খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ।

হিমালয়ের পাদদেশের এই এলাকায় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। দিনের তাপমাত্রা কম থাকায় উপজেলা জুড়ে শীতের প্রভাব বেড়েছে। চরাঞ্চলের বাসিন্দারা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা, চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

উপজেলার কুরুষাফেরুষা এলাকার দিনমজুর আবুল হোসেন ও বাবুল চন্দ্র রায় জানান, এত তীব্র ঠান্ডায় ঘর থেকে বের হয়ে কাজ করা খুব কঠিন হয়ে গেছে, হাত-পা কাঁপছে, শরীর শীতল হয়ে যাচ্ছে।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের হিমেল বাতাস ও আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। তিনি বলেন, শীতার্ত মানুষদের জন্য সরকার ও বেসরকারি সংস্থার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা জোরদার করা প্রয়োজন।

Tags: কুড়িগ্রামতাপমাত্রা ১১ ডিগ্রিতীব্র শীতফুলবাড়ী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলের মির্জাপুর মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার
  • মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন সনাতনী যুবক
  • রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
  • হবিগঞ্জে এনসিপির জুলাই পথযাত্রায় হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল
  • শ্রীমঙ্গলে ৮ হাজার ঘনফুট বালুসহ সরঞ্জাম জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম