Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুর–৩ আসনে এক প্রার্থীর মনোনয়ন বাতিল, ৪ আসনে বৈধতা

Tanazzina TaniabyTanazzina Tania
৫:০২ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুর–৩ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (আজ) সকাল ১১টায় দিনাজপুর সদর আসনে দাখিলকৃত মোট ১০টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম। যাচাই-বাছাইয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে বর্তমান দলীয় প্রধান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও ১৯৭২)-এর ১৪(৪) ধারার বিধান অনুযায়ী স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়নপত্র দাখিল গ্রহণযোগ্য নয়—এই বিধান অনুসারেই রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত নেন।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর–৩ সদর আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে, বিকেল ২টা ৩০ মিনিটে দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেখানে দাখিলকৃত চারজন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুল আমিন শাহ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসাইন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট আসনের সকল প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনএয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি
  • রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • হাজি আলাবকস আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
  • রূপগঞ্জে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
  • ট্রেনে আগাম টিকিটে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম