Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাক্ষরকারী দুজন ঢাকা-৯ ভোটার না হওয়ায় তাসনিম জারার মনোনয়ন বাতিল

Taslima TanishabyTaslima Tanisha
২:২৮ pm ০৩, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তাসনিম জারা জানিয়েছেন, মনোনয়নপত্রে স্বাক্ষরকারী দুজন আসলে ঢাকা-৯ এর ভোটার ছিলেন না। “তাদের জানা ছিল তারা ওই আসনের ভোটার, তাই স্বাক্ষর করেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা অন্য এলাকার ভোটার,” বলেন তিনি। তাসনিম আরও অভিযোগ করেছেন, “নির্বাচন কমিশনের অনলাইন ডাটাবেজে এই ধরনের তথ্য যাচাইয়ের কোনো সুবিধা নেই।”

তিনি জানান, স্বাক্ষর প্রক্রিয়ায় প্রয়োজনের চেয়ে বেশি স্বাক্ষর জমা দেওয়া হয়েছিল এবং আটজনের স্বাক্ষরের সত্যতা যাচাই করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।

ঢাকা-৯ আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই ৪ জানুয়ারি শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

Tags: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ঢাকা-৯ আসনতাসনিম জারামনোনয়ন বাতিলস্বতন্ত্র প্রার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম