Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নতুন টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি

Taslima TanishabyTaslima Tanisha
৪:২৬ pm ৩০, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

বর্তমানে দেশের ক্রিকেটের অন্যতম আকর্ষণ বিপিএল, তবে তার মাঝেই নতুন একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, বিপিএল ও প্রথম বিভাগে যেসব ক্রিকেটার দল পায়নি, তাদের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

নতুন লিগটির নাম রাখা হয়েছে সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। এর মূল লক্ষ্য হলো ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করা এবং বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করা। লিগটি শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ এই টুর্নামেন্টের দায়িত্বে থাকবেন। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া ও রাজশাহী ভেন্যুতে। আশা করা হচ্ছে, এই লিগে ছয় থেকে আটটি দল অংশগ্রহণ করবে। জাতীয় নির্বাচন প্যানেল যোগ্যতার ভিত্তিতে খেলোয়াড় নির্বাচন করবে। তবে চলমান বিপিএলে নিলামে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না।

এছাড়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ না করা আটটি দলের চুক্তিবদ্ধ খেলোয়াড় এই লিগে খেলা সুযোগ পাবেন। বিসিবি জানিয়েছে, টুর্নামেন্টে পেশাদারিত্ব ও ধারাবাহিক মান বজায় রাখার দায়িত্ব পুরোপুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এছাড়া খেলোয়াড়দের অর্থ প্রদান এবং সকল আর্থিক বিষয় পরিচালনা করাও বোর্ডের দায়িত্বে থাকবে।

Tags: বিপিএলবিসিবি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম