Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জামায়াতে ইসলামী

Tanazzina TaniabyTanazzina Tania
১২:১৬ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: বাবুল ইসলামের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং রাজশাহী মহানগরীর আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা কেরামত আলী । এসময় দেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ দেশের সূর্যসন্তান । যারা দেশের জন্য আত্মত্যাগের শপথ নিয়ে মুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন, তাঁদের অসামান্য অবদানে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি । বীর মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসময় শিবগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন সহ সার্বিক বিষয়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফিরাত কামনা করেন ড. কেরামত আলী । অনুষ্ঠানে তাঁদের হাতে উপহার স্বরূপ একটি সংবর্ধনা ক্রেস্ট ও মাফলার তুলে দেন তিনি । এসময় বীর মুক্তিযোদ্ধাগণ বলেন, শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা দেয়া হয়েছে এটি অত্যন্ত সম্মানের ও মর্যাদার বিষয় । শিবগঞ্জে এমন আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা ।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম