Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের তৃতীয় আসর

Nuri JahanbyNuri Jahan
৪:২১ pm ২৩, ডিসেম্বর ২০২৫
in খেলাধুলা
A A
0

মারুফ সরকার, 

উৎসবমুখর পরিবেশে শেষ হলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগ ২০২৫ (সিজন–৩)। ডিজিটাল রিপোর্টার্স ফোরাম (ডিআরএফ)–এর আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় খেলার মাঠে ডিজিটাল ডাইনামাস ও বিআরপিএস রাইজিং স্টার–এর মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামে এবারের আসরের। ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় বিআরপিএস রাইজিং স্টার।

দিন–রাত সংবাদ সংগ্রহে ব্যস্ত মাল্টিমিডিয়া সাংবাদিকদের মানসিক সতেজতা, সৌহার্দ্য ও দলগত বন্ধন গড়ে তুলতেই চার দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। দুই বছর আগে যাত্রা শুরু করা এই ক্রিকেট লিগে এবার অংশ নেয় মোট ৮টি দল। দুই গ্রুপে বিভক্ত দলগুলো রাউন্ড টেবিল পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল নিয়ে সেমিফাইনাল খেলে। সেখান থেকেই নির্ধারিত হয় ফাইনালের দুই দল। এবারের সব ম্যাচই অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট গ্রাউন্ডে।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেস চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলামসহ আরও অনেক আমন্ত্রিত অতিথি ও স্পন্সর প্রতিনিধিরা।

এবারের আসরের আট দলের নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান রনির মেঘনা ভিক্টোরিয়ান, শুভ খানের পদ্মা ফাইটার্স, আনোয়ার হোসেনের এএস ওরিয়রস, অমৃত মলঙ্গীর কনটেন্ট কিংস, মারুফ সরকারের ডিজিটাল ডাইনামাস, আফতাব শুভর ভিক্টোরি ফাইটার্স, তরুণ বেগীর রয়েল ভিক্টোরিয়ানস এবং সাফিন মোল্লার বিআরপিএস রাইজিং স্টার।

এবারের আসরকে আরও প্রাণবন্ত করতে প্রকাশ করা হয় একটি থিম সং। ‘চলো মাঠে নামি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শামীম হাসান ও রুমানা ইসলাম। গানটির কথা লিখেছেন সাংবাদিক লিমন আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শামীম হাসান। ভিডিও সম্পাদনায় ছিলেন- এ আর জনি ও তানভির ইফাজ, গ্রাফিক্স ডিজাইন করেছেন সোহেল আহমেদ এবং ভিডিও পরিচালনা করেছেন- মাসুম জয়। ডিআরএফ-এর প্রযোজনায় থিম সংটি নির্মিত হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টটি কেবল একটি ক্রিকেট প্রতিযোগিতাই নয়, বরং সাংবাদিকদের মিলনমেলা ও পেশাগত ক্লান্তির মাঝে নতুন উদ্দীপনার এক অনন্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Tags: ক্রিকেট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম