Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুটবলে ফিরছেন সমালোচিত ব্রাজিলিয়ান তারকা

Nuri JahanbyNuri Jahan
২:১২ pm ২৩, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News
A A
0

এক সময় বিশ্ব ফুটবলে সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড ছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসের দখলে। ক্যারিয়ারে ৪৩টি শিরোপা জেতা এই তারকার জীবন ও পেশাগত পথ ২০২৩ সালে বড় ধাক্কা খায়। এক নারীকে যৌন হেনস্থার অভিযোগে তিনি মুহূর্তের মধ্যেই সফল ফুটবলার থেকে কারাবন্দি আসামিতে পরিণত হন। প্রায় এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি ওই মামলায় খালাস পেয়েছেন আলভেস।

ফুটবলের প্রতি ভালোবাসা এখনও অটুট থাকায় আবারও মাঠে ফেরার পরিকল্পনা করছেন ৪২ বছর বয়সী এই তারকা। তবে কোনো ক্লাব তাকে দলে নিতে আগ্রহ না দেখানোয় ভিন্ন পথ বেছে নিয়েছেন তিনি—নিজেই একটি ফুটবল ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছেন।

২০২২ সালের ডিসেম্বরে একটি পার্টিতে ওই ঘটনার অভিযোগ ওঠার পর জামিনে মুক্ত হলেও আলভেসকে দলে নিতে রাজি হয়নি কোনো দল। ফলে খেলায় ফেরার সুযোগ তৈরি করতে তিনি পর্তুগালের একটি ক্লাবের মালিকানা নেওয়ার পথে এগোচ্ছেন।

পর্তুগিজ গণমাধ্যমের খবর অনুযায়ী, পর্তুগালের তৃতীয় বিভাগে খেলা সাও হোয়াও দে ভের ক্লাবের ৫০ শতাংশ মালিকানা নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করেছেন আলভেস। ক্লাব কেনার পাশাপাশি তিনি সেখানে ছয় মাসের জন্য খেলোয়াড় হিসেবেও চুক্তিবদ্ধ হবেন। এরপর অবসর নিয়ে বাকি ৫০ শতাংশ মালিকানা কিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। বর্তমানে ওই দলে তিনজন ব্রাজিলিয়ান ফুটবলার আছেন, যাদের মধ্যে একজন সাবেক পালমেইরাস উইঙ্গার ওয়াশিংটন।

উল্লেখ্য, আলভেস সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে মেক্সিকোর লিগা এমএক্সে পুমাসের হয়ে মাঠের খেলায় নামেন। যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারের পরই তার সঙ্গে চুক্তি বাতিল করে ক্লাবটি।

Tags: আলভেসফুটবল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম