Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শুক্রবার সকালে দেশে আসছে বিপ্লবী ওসমান হাদির মরদেহ

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২০ am ১৯, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা জুলাই গণঅভ্যুত্থানের বলিষ্ঠ কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে দেশে আনা হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. আব্দুল আহাদ হাদির মৃত্যুর সংবাদ নিশ্চিত করে আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আমরা দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

তিনি অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং হাদি ভাইয়ের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে পারে, সেজন্য সবাই দোয়া করবেন।’ তিনি আরও জানান, হাদির মরদেহ শুক্রবার সকালের দিকেই বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ওসমান হাদির নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও তার শাহাদাতের বিষয়টি নিশ্চিত করা হয়। রাত ৯টা ৪৪ মিনিটের ওই পোস্টে বলা হয়েছে, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।” ইনকিলাব মঞ্চের অফিশিয়াল পেজ থেকেও হাদির প্রয়াণের খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। সংকটাপন্ন অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে টানা কয়েকদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসমান হাদির অকাল মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার সময়সূচি ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tags: ওসমান হাদিবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম