Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি

Tanazzina TaniabyTanazzina Tania
৪:১৯ pm ১৬, ডিসেম্বর ২০২৫
in বাংলাদেশ জামায়াতে ইসলামী
A A
0

লিমন মিয়া, সরিষাবাড়ী:

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা যুব বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলার আরামনগর বাজার মন্ডল চৌরাস্তা মোড়ে অবস্থিত জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী উপজেলা কার্যালয় থেকে র‍্যালি বের হয়।

শিমলা বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি এবং জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. আব্দুল আওয়াল।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা মো. নুরুল হক জামালী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. সুলতান মাহমুদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আছিমুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল এবং পৌর জামায়াতের আমীর গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের চেতনা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বেরোবি অর্থ কমিটির ৪৩তম সভা অনুষ্ঠিত
  • সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে ভোটকেন্দ্রে যাওয়ার ডাক—আবুল কালাম আজাদ
  • সাতক্ষীরায় নাগরিক ঐক্যের ২১৭নেতাকর্মী বিএনপিতে যোগদান
  • বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন–রুহুল কবির রিজভী
  • মৌলভীবাজার ও সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম