Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল: বড় ভাই ওমর ফারুক

Taslima TanishabyTaslima Tanisha
২:২৫ pm ১৬, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি-এর শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদির শ্বাস-প্রশ্বাস এবং হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক জানান, চিকিৎসকরা হাদিকে স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখেন। এর পর তিনি চিকিৎসায় সাড়া দেওয়া শুরু করেন। তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা আগের তুলনায় বৃদ্ধি পায়।

তিনি আরও জানান, হাদির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হওয়ায় তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়েছে। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

এর আগে, ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Tags: ইনকিলাব মঞ্চঢাকা-৮ আসনের স্বতন্ত্রশরিফ ওসমান হাদিসিঙ্গাপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ট্রাম্পের ‘গঠনমূলক আলোচনা’র দাবি নাকচ করল ইরান: তেলের দাম কমল
  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
  • তেল নিয়ে আতঙ্কিত হবেন না, প্রয়োজন অনুযায়ী কিনুন: জ্বালানি মন্ত্রী
  • রাজধানীতে তীব্র জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম