Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

Taslima TanishabyTaslima Tanisha
১২:২৮ pm ১৩, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নলছিটির খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই ঐদিন বিকালেই ঢাকায় রওনা দেন পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এখন কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা আমরা জানতে পারিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধের ছায়ায় জ্বালানি সংকট, চাপে বাংলাদেশ
  • ঈদযাত্রার বাস-ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
  • খামেনির পর ইরানে সরকার বদল হবে? মার্কিন সংশয়
  • সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু
  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম