Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শীত থেকে বাঁচতে জ্বালানো কয়লার আগুনে প্রাণহানি বৃদ্ধার

Nuri JahanbyNuri Jahan
১১:৪৮ am ১৩, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে শীত থেকে বাঁচতে বিছানার পাশে জ্বালানো কয়লার আগুনই কাল হয়ে দাঁড়াল এক বৃদ্ধা নারীর জন্য। শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় কামরুন নাহার (৮০) নামে এক নারী আগুনে পুড়ে মারা যান।

নিহত কামরুন নাহার রুদ্রকর এলাকার মৃত মোসলেম সরদারের স্ত্রী। একমাত্র মেয়ে বিবাহিত ও অন্যত্র বসবাস করায় তিনি দীর্ঘদিন ধরে একাই ঘরে থাকতেন।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শীতের তীব্রতা কমাতে রাতে কামরুন নাহার বিছানার পাশে মাটির তৈরি মালসায় কয়লার আগুন জ্বালিয়ে রেখেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পাত্র থেকে জ্বলন্ত কয়লা বিছানায় পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতর বিছানার ওপর থেকে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশেই একটি মাটির তৈরি কয়লার পাত্র পাওয়া গেছে বলে জানান ওসি শাহ আলম।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মেয়ে দেশে ফিরলে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তার কাছে হস্তান্তর করা হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিরল ব্লাড মুন আজ: দেখার সময়, স্থান ও উপায়
  • ফরিদপুরে স্ত্রী-সন্তানকে নির্যাতনের ঘটনায় সেই মাদককারবারী গ্রেপ্তার
  • আইটি পার্ক যশোর চালডাল কর্মীদের বেতন নিয়ে বিক্ষোভ
  • দুই বছর সংসারের হাল ধরা ছেলের সড়ক দুর্ঘটনায় মৃত্যু
  • মুন্সীগঞ্জে ‘ফিল্মি স্টাইলে’ কৃষিজমি লুট, এমপি অভিযানে ৪ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম