Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা জোরদার

Taslima TanishabyTaslima Tanisha
৬:১৫ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজধানী
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এই ঘটনায় ঢামেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশমুখেও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে একের পর এক সেনাবাহিনীর গাড়ি হাসপাতালে প্রবেশ করে। এর আগে থেকে পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, বর্তমানে হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালকের দপ্তর জানিয়েছে, হাদির অবস্থার অবস্থা আশঙ্কাজনক এবং গুলি এখনও তার মাথার ভেতরেই রয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় হাদি গুলিবিদ্ধ হন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, “দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থলে তদন্তকাজ চালাচ্ছে।”

Tags: ওসমান হাদিজাতীয় সংসদ নির্বাচনঢাকা-৮ আসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম