Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অস্ট্রিয়ায় প্রাথমিক স্কুলে ১৪ বছরের কম কিশোরীদের হিজাব নিষিদ্ধ

Taslima TanishabyTaslima Tanisha
৩:৪৬ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ইউরোপের দেশ অস্ট্রিয়ার সংসদ নতুন একটি আইন অনুমোদন করেছে, যার মাধ্যমে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই আইন পাস হয়। শুক্রবার (১২ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদে বলা হয়েছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছে। তারা বলছেন, এ ধরনের নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও গভীর করতে পারে।

অস্ট্রিয়ার সরকার বলছে, এই আইন মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করার উদ্দেশ্যে প্রণীত। এর আগে ২০১৯ সালে প্রাথমিক বিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করার চেষ্টা করেছিল সরকার। তবে তখন দেশের সাংবিধানিক আদালত সেটিকে ‘অসাংবিধানিক ও বৈষম্যমূলক’ ঘোষণা করে বাতিল করে। এবার সরকার নিশ্চিত করছে, নতুন আইনটি সাংবিধানিকভাবে বৈধ।

নতুন আইন কার্যকর হওয়ায় অস্ট্রিয়ার সব স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়েরা ইসলামী ঐতিহ্য অনুযায়ী হিজাব পরতে পারবেন না। আগামী বছরের ফেব্রুয়ারিতে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের হিজাব সংক্রান্ত নিয়মাবলী জানানো হবে। প্রথমে আইন লঙ্ঘনের জন্য কেউ জরিমানা পাবেন না, তবে পুনরাবৃত্তি হলে অভিভাবকদের ১৫০ থেকে ৮০০ ইউরো (প্রায় ১৭৫–৯৩০ ডলার) জরিমানা করা হবে।

সরকারের হিসাব অনুযায়ী, দেশের প্রায় ১২ হাজার মেয়ে শিক্ষার্থীকে এই নতুন নিয়ম মেনে চলতে হবে। ২০১৯ সালের গবেষণায় দেখা গেছে, ছয় বছর আগে ১৪ বছরের কম বয়সী প্রায় ৩ হাজার মেয়ে হিজাব পরতো।

Tags: ১৪ বছরঅস্ট্রিয়াইউরোপহিজাব নিষিদ্ধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না ইরান, নতুন শর্তের প্রস্তুতি
  • ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
  • যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম
  • ‘সংসদ মানুক আর না মানুক, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব’
  • জ্বালানি ইস্যুতে ছাত্রদল-যুবদলকে জড়িয়ে রিজভীর নামে ভুয়া মন্তব্য প্রচার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম