Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুক্তিযোদ্ধা দম্পতি হত্যায় এক যুবক গ্রেপ্তার

Taslima TanishabyTaslima Tanisha
১:০৯ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, সারাদেশ
A A
0

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় পুলিশ মোরছালিন নামে ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার গভীর রাতে আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইয়ুম তালুকদার জানান, হত্যার দুই দিন আগে যোগেশ চন্দ্র রায়ের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেছিলেন মোরছালিন। শুক্রবার তাকে সঙ্গে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

গত শনিবার গভীর রাতে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর গ্রামের নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়। রোববার সকালে বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে দম্পতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।

ঘটনার পর নিহতদের বড় ছেলে শোভেন চন্দ্র রায় অজ্ঞাতপরিচয়দের আসামি উল্লেখ করে তারাগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলার ভিত্তিতেই মোরছালিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরছালিন হত্যায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও মিলেছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো হবে না।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খামেনির পর ইরানে সরকার বদল হবে? মার্কিন সংশয়
  • সীতাকুণ্ড ইকোপার্ক থেকে উদ্ধার গলায় ছুরিকাঘাতে আহত শিশুর মৃত্যু
  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম