Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজাপুরে ছাদে থাকা ২ লক্ষাধিক টাকার সুপারি চুরি, আতঙ্কে বৃদ্ধ নারী

Taslima TanishabyTaslima Tanisha
১২:৫১ pm ১১, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য ফুলুহার গ্রামে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার ভবনের ছাদ থেকে প্রায় ২ লক্ষাধিক টাকার সুপারি নিয়ে গেছে চোরেরা। গতকাল গভীর রাতে সোহেল মাঝির ভবনে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ, মাদকসেবীদের দৌরাত্ম্যের কারণে গ্রামে প্রতিনিয়ত চুরি ও ডাকাতির আশঙ্কা বাড়ছে, সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী জাহানারা বেগম (৫৫) জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে ১৬ বছর তিনি এই বাড়িতে একাই বসবাস করেন। তাঁর পাঁচ ছেলে মেয়ে ঢাকায় থাকে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নিজের কক্ষে থাকার সময় জানালার পাশে লোকজন দাঁড়িয়ে থাকতে টের পান।

তিনি বলেন, মানুষটা দাঁড়িয়ে ছিল। বুঝলাম কিছু একটা খারাপ হতে পারে। ভয় পেয়ে কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে শুয়ে থাকি। কিছুক্ষণ পরেই ছাদে রাখা সুপারির বস্তা নড়াচড়া করার শব্দ পান। পরে বুঝতে পারেন শুকানোর জন্য ছাদে রাখা নিজের গাছের সুপারি এবং বাজার থেকে ক্রয় করা প্রায় ১২ বস্তা সুপারি চোরেরা নিয়ে গেছে। যার বাজারমূল্য দুই থেকে আড়াই লাখ টাকা বলে জানান তিনি।

জাহানারা বেগমের ছেলে ক্ষতিগ্রস্ত সোহেল মাঝি বলেন, মা একা মানুষ। ডাকাডাকি করলে যদি আক্রমণ করে তাই ভয়ে চুপ ছিলো। তিনি এখন খুব ভয়ে আছেন। রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। চারদিকে মাদকসেবীদের উৎপাত বেড়েছে, কখন কী হয় বলা যায় না।’

স্থানীয় বাসিন্দারাও জানান, সম্প্রতি এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যাওয়ায় চুরি–ছিনতাইয়ের ঘটনা ঘনঘন ঘটছে। তবে চুরির পরও অনেকেই নিরাপত্তাহীনতার ভয়ে অভিযোগ করতে সাহস পান না। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএমএসআরআই ট্রাস্ট ও বাংলাদেশ মেডিকেল দখলের অভিযোগ
  • রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩ আসামী গ্রেপ্তার
  • রাজবাড়ীতে আড়কান্দি মহাশ্মশানের মন্দিরে চুরি
  • কালবৈশাখীর তাণ্ডবে ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎ বিপর্যয়, জনদুর্ভোগ চরমে
  • ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল, সাধারণ সম্পাদক রবীন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম