Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
১১:৫৫ pm ১০, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষি উৎপাদন, সার-বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য আগের নির্বাচনগুলোতে যে সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবার তার চেয়েও অনেক বেশি করা হবে। নির্বাচন নির্ভর করে জনগণের ওপর, যারা ভোটার তাদের ওপর। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা মিলে নির্বাচন হয়। সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এসময় তিনি অনুসন্ধানী সাংবাদিকতা অব্যাহত রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদী জেলা কারাগার ও পুলিশ লাইন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ সিনিয়র কর্মকর্তারা।

Tags: জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনপ্রধান উপদেষ্টাবাংলাদেশবিএনপিস্বরাষ্ট্র উপদেষ্টা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে ভারত থেকে গরু আমদানির খবর নিয়ে যা জানাল মন্ত্রণালয়
  • সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২০০ কোটি টাকার স্বপ্ন
  • বিনা খরচে নারীরা যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন যে কোন থানায়
  • নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলা শুরু
  • শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম