Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেজর লিগ সকারে টানা দ্বিতীয়বার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি

Taslima TanishabyTaslima Tanisha
৮:১৬ pm ১০, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, খেলাধুলা
A A
0

মেজর লিগ সকার (MLS)-এর তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় (MVP) নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০২৫ মৌসুমের MLS কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।

এ বছর তার দল ইন্টার মায়ামি নিয়মিত মৌসুমে সাপোর্টার্স শিল্ড জিততে না পারলেও পরে MLS কাপ জিতেছে। রোববার (৭ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো MLS কাপ চ্যাম্পিয়ন হয় ইন্টার মায়ামি। ফাইনালে তিনটি গোলের মধ্যে দু’টিতে মেসির অ্যাসিস্ট ছিল।

পুরো ২০২৫ মৌসুমে মেসি ছিলেন দারুণ ছন্দে। MLS-এর নিয়মিত মৌসুমে তিনি ২৮ ম্যাচে ২৯ গোল এবং ১৯টি অ্যাসিস্ট করেন। ২০২৪ মৌসুমে তিনি ২০ গোল এবং ১৬ অ্যাসিস্ট করেছিলেন।

MLS প্লে-অফে মেসি ৬ ম্যাচে ৬ গোল এবং ৯টি অ্যাসিস্ট করেন, যার মধ্যে MLS কাপ ফাইনালে করেন জোড়া অ্যাসিস্ট। টানা নয় ম্যাচে অন্তত তিনটি করে গোল-অবদান রাখার রেকর্ড স্থাপন করেন মেসি। এছাড়া এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করাও MLS-এ নতুন রেকর্ড। লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে একাধিকবার (২০২৪ ও ২০২৫) অন্তত ৩৬টি গোল-অবদান করার কৃতিত্ব অর্জন করেন মেসি।

MLS MVP পুরস্কার ল্যান্ডন ডোনোভানের নামে ১৯৯৬ সাল থেকে দেওয়া হচ্ছে। খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল স্টাফ এবং গণমাধ্যমের ভোটের মাধ্যমে যিনি দলের জন্য সবচেয়ে মূল্যবান হিসেবে বিবেচিত হন, তিনি এই পুরস্কার পান। মেসি এই পুরস্কার দুবার জেতা দ্বিতীয় খেলোয়াড়; এর আগে প্রেকি (১৯৯৭, ২০০৩) এই পুরস্কার দুবার জিতেছিলেন।

এ বছর মেসি বিশাল ব্যবধানে পেছনে ফেলেছেন সান ডিয়েগো এফসির আন্দ্রেস ড্রেয়ারকে। শতাংশের হিসাবে মেসির গড় ভোট প্রাপ্তি ৭০.৪৩%, যেখানে ড্রেয়ারের হার ছিল মাত্র ১১.১৫%। সংবাদ মাধ্যম থেকে মেসি পেয়েছেন ৮৩.০৫%, খেলোয়াড়দের কাছ থেকে ৫৫.১৭৪৩%, এবং ক্লাবের কাছ থেকে ৭৩.০৮% ভোট।

Tags: ২০২৫ মৌসুমফুটবলামেজর লিগ সকারলিওনেল মেসিসেরা খেলোয়াড়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেট ওসমানী মেডিকেলে উদযাপিত ‘বিশ্ব ক্যান্সার দিবস ২০২৬’
  • আমরা গোলামি নয়, আজাদির রাজনীতি চাই’
  • ভূরুঙ্গামারীতে চায়ের দোকানেই তৈরি হচ্ছে নির্বাচনি উত্তাপ
  • ঝালকাঠিতে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
  • শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় সাদিক কায়েমের উপস্থিতি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম