Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

Nuri JahanbyNuri Jahan
৬:৩৭ pm ১০, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন:- ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৫৫) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)। দু’জনই উপজেলার তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্যা ঘটনাটি নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্র জানায়,সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গিয়াস ও জালাল মোটরসাইকেলে করে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালতলা এলাকায় সড়কের ওপর জমি থেকে কাটা ধানের গাদা রাখা ছিল। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

ধাক্কা লেগে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Tags: সড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একদিনে দুই দফা কমল সোনার দাম, ভরিতে কমেছে ১২,০১৪ টাকা
  • জামায়াত প্রসঙ্গে কড়া মন্তব্য বিএনপি মহাসচিবের
  • যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে: এসএমপি কমিশনার
  • জামায়াত ক্ষমতায় এলে গণমাধ্যম হবে পূর্ণ স্বাধীন, দুর্নীতি হবে নির্মূল: আমির মিজানুর রহমান
  • জামালপুরে তিন আসনে ধানের শীষ ঝুঁকিমুক্ত ,দুই আসনে দাড়িঁপাল্লার অবস্থান ভালো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম