Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রেললাইনে কাটা মৃত্যু নয়, এটি পরিকল্পিত হত্যা পিবিআই তদন্তে বেরিয়ে এল নৃশংস সত্য

Nuri JahanbyNuri Jahan
৪:৩৮ pm ১০, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর বিরলের শ্রীকৃষ্ণপুর গ্রামে রেললাইনের পাশে গত ২২ সেপ্টেম্বর ময়না বেগমের লাশ উদ্ধারের ঘটনাটি প্রথমে অপমৃত্যু হিসেবে ধরা হলেও, পিবিআই–এর ছায়া তদন্তে উঠে এসেছে মর্মান্তিক এক পরিকল্পিত হত্যাকাণ্ডের চিত্র।

আজ বুধবার সকাল ১১:০০ টায় দিনাজপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন সংক্রান্ত এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত ডিআইজি মাহফুজজামান আশরাফ।

গত ২২ সেপ্টেম্বর ২০২৫ দিনাজপুর–পঞ্চগড় রেললাইনের পাশে স্থানীয়রা ময়না বেগমের লাশ পড়ে থাকতে দেখলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও পিবিআই দিনাজপুরের ক্রাইম সিন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জখমের চিহ্ন, গলায় পেঁচানো নাইলনের দড়ি এবং দড়িটি রেললাইনের স্লিপারে বাঁধা অবস্থাসহ বিভিন্ন আলামত পরীক্ষা করে। এসব তথ্য পর্যালোচনায় দলটির কাছে ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ জাগে।

ঘটনার দিন রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হলেও, পিবিআই দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফের নির্দেশে এসআই মোঃ নাজিমুল ইসলামের নেতৃত্বে ছায়া তদন্ত অব্যাহত থাকে। তথ্য–প্রযুক্তি বিশ্লেষণ ও সংগ্রহ করা তথ্য প্রমাণে নিশ্চিত হওয়া যায়—ময়না বেগমকে হত্যা করে রেল দুর্ঘটনার ছদ্মবেশে সাজানোর জন্য লাশ রেললাইনের সাথে বেঁধে রাখা হয়েছিল।

পরে, গত ২ নভেম্বর ময়নার বাবা লাল মিয়া রেলওয়ে থানায় মেয়ের স্বামী জাহিদুল ইসলামসহ তিনজনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪–৫ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বিবেচনা করে পিবিআই নিজ উদ্যোগে এটি অধিগ্রহণ করে এবং এসআই (নিরস্ত্র) মোঃ নাজিমুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

তদন্তের ধারাবাহিকতায় একইদিন পিবিআই দল কোতয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে তিন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত জাহিদুল ইসলাম স্বীকার করে যে, তার স্ত্রীর সঙ্গে ধার–কর্জ ও সুদের টাকা নেওয়া নিয়ে প্রায়ই দ্বন্দ্ব হতো। বিদ্যুত বিলের ২ হাজার টাকা জোগাড় করতে না পারায় ঘটনার দিন বিকেলে সে স্ত্রীকে মারধর করে। পরে রাত অনুমান ৯টা ৫০ মিনিটে জাহিদুল তার ভায়রা আব্দুস সালাম ও চাচাত ভাই রুবেলকে সঙ্গে নিয়ে ময়নাকে রেললাইনে নিয়ে যায় এবং নাইলনের দড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ কাশিয়াখাস দিয়ে ঢেকে রেখে ও লাইনের স্লিপারে বেঁধে ঘটনাটিকে রেল দুর্ঘটনায় পরিণত করার চেষ্টা করা হয়।

তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিমুল ইসলাম জানিয়েছেন, “মামলার তদন্ত দ্রুতগতিতে চলছে। প্রয়োজনীয় তথ্য–প্রমাণ সংগ্রহ সম্পন্ন হলে খুব শিগগিরই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।”

মামলাটির সার্বিক তদন্ত তদারকি করছেন পিবিআই দিনাজপুরের অ্যাডিশনাল ডিআইজি মোঃ মাহফুজ্জামান আশরাফ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান, ইন্সপেক্টর প্রদীপ কুমার রায়, ইন্সপেক্টর মহসিন আলী, ইন্সপেক্টর এস আই মোহাম্মদ নাজিমুল ইসলাম প্রমুখ।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুঃসংবাদ
  • ঈদে ভারত থেকে গরু আমদানির খবর নিয়ে যা জানাল মন্ত্রণালয়
  • সুনামগঞ্জে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ২০০ কোটি টাকার স্বপ্ন
  • বিনা খরচে নারীরা যৌতুক নিরোধ আইনে মামলা করতে পারবেন যে কোন থানায়
  • নওগাঁয় নতুন কুড়ি স্পোর্টস ২০২৬ খেলা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম