Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুমিল্লা -০২আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

Taslima TanishabyTaslima Tanisha
৮:৪৭ pm ০৯, ডিসেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

শাহ আলম জাহাঙ্গীর,কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে সাংবাদিক করেছে মনোয়ন বন্চিত সম্ভাব্য স্থানীয় প্রার্থীরা। মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ঐক্যের ঘোষণা দিয়েছেন তারা। মঙ্গলবার (৯ ডিসেম্বর)বিকেলে হোমনা পৌর সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, বহিরাগত প্রার্থী দিলে এ আসনে ধানের শীষের বিজয় ঝুঁকির মুখে পড়তে পারে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হোমনা ও তিতাসে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রার্থীকেই ভোট দিয়ে আসছেন সাধারণ ভোটাররা। তাই মেঘনা উপজেলার বাসিন্দাকে প্রার্থী ঘোষণা করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। বক্তারা দাবি করেন, ঘোষিত প্রার্থীর পরিচিতি কম এবং অতীত কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ রয়েছে, যা নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
লিখিত বক্তব্যে আরও বলেন, স্থানীয় মানুষ বহিরাগত কাউকে সহজে গ্রহণ করেন না। ভুল প্রার্থী দিলে ভোটাররা শীর্ষ নেতৃত্বের প্রতি অনীহা দেখাতে পারেন। বিরোধীরা সুযোগ পেয়ে নির্বাচনে কূটকৌশল চালাতে পারে। প্রার্থীর গ্রহণযোগ্যতা কম হলে ধানের শীষের জয় কঠিন হয়ে যাবে।

প্রার্থীরা বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে এতদিন তারা কোনো প্রতিবাদ কর্মসূচি করেননি। তবে জনগণের মতামত বিবেচনায় তারা একমত হয়েছেন। হোমনা ও তিতাসের বাইরে কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। স্থানীয় প্রার্থীদের মধ্য থেকে যাকে দল চূড়ান্ত মনোনয়ন দেবে, সবাই মিলেই তাকে বিজয়ী করতে কাজ করবেন।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতি নির্ধারকদের প্রতি মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান। তাদের মতে, সৎ, যোগ্য ও তৃণমূলের নেতাই এ আসনে বিজয় নিশ্চিত করতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, খালেদা জিয়ার সাবেক এপিএস ও সচিব ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর ও আরেব সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জার্মানি-যুক্তরাজ্যসহ ৮ দেশের সঙ্গে ফ্রান্সের কৌশলগত প্রতিরক্ষা পরিকল্পনা !‘পরবর্তী ৫০ বছর হবে পরমাণু যুগ’ — সতর্কবার্তা ম্যাক্রোঁর
  • কুয়েতের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কেন ছিল?
  • সাইপ্রাসে যুক্তরাজ্যের অক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলা: লেবানন থেকে উৎক্ষেপণ, হিজবুল্লাহ জড়িত হওয়ার সম্ভাবনা
  • মধ্যপ্রাচ্য সংকট: ইরানের পাশে চীনের সমর্থন, সামরিক অভিযান বন্ধে বেইজিংয়ের আহ্বান
  • ইরান হামলায় ‘শেষ ও শ্রেষ্ঠ সুযোগ’ নিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম