Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরের ভেদরগঞ্জে শিশু পার্ক উদ্বোধন ও আধুনিক পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন

Nuri JahanbyNuri Jahan
৫:৪১ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সম্পন্ন হলো দুটি উল্লেখযোগ্য উন্নয়নমূলক উদ্যোগের শুভ সূচনা। আজ ৬ ডিসেম্বর ২০২৫ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম আনুষ্ঠানিকভাবে ভেদরগঞ্জ উপজেলা সৌন্দর্য বর্ধন ও শিশু পার্ক উদ্বোধন এবং ভেদরগঞ্জ উপজেলা আধুনিক পাবলিক লাইব্রেরি-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সকালে নবনির্মিত শিশু পার্কের ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি পার্কের প্রতিটি সেকশন পরিদর্শন করেন এবং উপস্থিত শিশু, অভিভাবক ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভেদরগঞ্জ উপজেলাবাসীর সুস্থ বিনোদনের জন্য এ ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। এ পার্ক শিশু-কিশোরদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক ভেদরগঞ্জ উপজেলা আধুনিক পাবলিক লাইব্রেরি-র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লাইব্রেরিটি স্থানীয় শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিচর্চায় নতুন গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ভেদরগঞ্জ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে একই দিনে দুটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কারসহ ৫ গ্রেপ্তার
  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম বৈঠক
  • ডিসি গোল্ডকাপ ফুটবল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাঘাইছড়িকে হারালো কাপ্তাই
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি সদস্য
  • মৌলভীবাজারে অবৈধ জ্বালানি মজুদে ৪ দোকানিকে জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম