Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনতার কাছে সুমন:যোগ্য পিতার যোগ্য সন্তান

Taslima TanishabyTaslima Tanisha
১২:০০ pm ০৭, ডিসেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ অঞ্চলে মানবিক কর্মকাণ্ডে ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছেন সমাজসেবক ও তরুণ নেতৃবৃন্দের অন্যতম মুখ মুরাদ হোসেন সুমন। তিনি শ্রীমঙ্গলের সাবেক মেয়র এবং বিএনপির মৌলভীবীবাজার জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধু ও হোসনেয়ারা বেগম দম্পতির সন্তান।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা এলাকায় আয়োজিত একটি দোয়া মাহফিলে অংশ নেন সুমন। সেখানে এলাকার সাধারণ মানুষের সাথে মাটিতে বসে তবারক গ্রহণ এবং প্রবীণদের খোঁজখবর নেওয়ার দৃশ্য স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

দোয়া মাহফিল শেষে তরুণ সমাজসেবক মুরাদ হোসেন সুমন বলেন, “মানুষের ভালোবাসাই আমার বড় শক্তি। আমি বিশ্বাস করি, নেতার আসল পরিচয় তার আচরণে। তাই সবসময় মানুষের কাছে থাকতে চাই, তাদের দুঃখ-সমস্যা জানতে চাই।” তিনি আরও বলেন, “আমার বাবা সবসময় শিখিয়েছেন; অহংকার নয়,বিনয়ই মানুষের গুণ। সেই শিক্ষা নিয়েই এগোতে চাই।”

সুমনের বাবা,শ্রীমঙ্গলের সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, “শিশুকাল থেকেই সুমনকে মানবিক হতে শেখানোর চেষ্টা করেছি। টাকা-পয়সা বা পদ-মর্যাদার অহংকার যেন তাকে স্পর্শ না করে- এটাই চেয়েছি। আজ তাকে মানুষের পাশে থাকতে দেখে গর্ব অনুভব করি।”

তার মা হোসনেয়ারা বেগম বলেন, “সুমনকে আমি সবসময় বলেছি, মানুষের দোয়ার চেয়ে বড় সম্পদ নেই। আল্লাহর রহমতে সে সেইভাবেই চলার চেষ্টা করছে। এলাকার মানুষ তাকে ভালোবাসে-এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” আলীনগর এলাকার কয়েকজন প্রবীণ ও সাধারণ মানুষ জানান,“সুমন ভাই আমাদের মতো সাধারণ মানুষের সাথে মাটিতেই বসে খায়, কথা বলে। এমন বিনয়ী তরুণ নেতাকে এলাকায় পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।”

দোয়া মাহফিলে তার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, তাদের খোঁজখবর নেওয়া এবং বিনয়ের সাথে অংশগ্রহণ স্থানীয়দের চোখে তাকে “যোগ্য পিতার যোগ্য সন্তান” হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম