জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এবং জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) তাদের এই বিবাহ সম্পন্ন হয়।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নবদম্পতির ছবি প্রকাশ করে এই খবর নিশ্চিত করেন। তিনি পোস্টে লেখেন, “জুলাইয়ের অনুপ্রেরণায় গড়ে ওঠা দুই তরুণ রাজনীতিবিদের এই আয়োজনে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।”
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় কনের বাসভবনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই জুটির বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল। এর পরপরই বিয়ের তারিখ চূড়ান্ত করা হয়।
নববিবাহিতা শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জাতীয় ছাত্রশক্তির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং বর্তমানে সংগঠনটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

