Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান

Taslima TanishabyTaslima Tanisha
৯:৪৬ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, জাতীয়
A A
0

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি টানা দুই বছরেরও বেশি সময় কারাবন্দি ছিলেন। পরে করোনার প্রেক্ষাপটে ২০২০ সালের ২৫ মার্চ তৎকালীন সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেয়। এরপর ছয় মাস পরপর আবেদনের ভিত্তিতে তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও চিকিৎসার উদ্দেশ্যে তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া সম্পূর্ণ মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেখানে ১১৭ দিন চিকিৎসাধীন থেকে গত ৬ মে দেশে ফেরেন।

দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একাধিকবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে দলের মিডিয়া সেল জানিয়েছে, গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতার জন্য বিদেশ থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে। এর মধ্যে যুক্তরাজ্য থেকে একটি দল বুধবার সকালে এবং চীন থেকে আরেকটি দল বুধবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশ-বিদেশে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল দোয়া ও শুভকামনা জানাচ্ছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম