Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এবার ৫২৭ থানার ওসি লটারিতে নির্ধারণ

Taslima TanishabyTaslima Tanisha
৪:৫০ pm ০২, ডিসেম্বর ২০২৫
in Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সারাদেশে থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের পদায়ন করা হয়েছে। দেশের ৬৪ জেলার ৫২৭টি থানার ওসি লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এই পদায়ন কার্যক্রম পরিচালনা করা হয়। লটারি আয়োজনের আগে ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই লটারির মাধ্যমে ওসি বাছাই করা হয়েছে।

কোন রেঞ্জে কত ওসি পদায়ন

লটারিতে নির্ধারিত ৫২৭ থানার মধ্যে—

ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানায় ওসি

চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানায় ওসি

খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানায় ওসি

ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলায় ৩৬ থানায় ওসি

বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ থানায় ওসি

সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানায় ওসি

রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানায় ওসি

রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানায় ওসি

মেট্রোপলিটন থানায় লটারি নয়

পুলিশ সদর দপ্তর জানায়, সারাদেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে রয়েছে ৫২৭টি থানা, আর মেট্রোপলিটন এলাকায় রয়েছে ১১০টি থানা। মেট্রোপলিটন থানাগুলোর ওসি পদায়নে লটারি করা হবে না। এসব এলাকায় সংশ্লিষ্ট পুলিশ কমিশনাররা অভ্যন্তরীণভাবে পদায়ন কার্যক্রম সম্পন্ন করবেন।

আগে এসপি পদায়ন

উল্লেখ্য, এর আগে গত ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যা,বড় ভাই গ্রেফতার
  • ভোটের কালির দাগ মোছার আগেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: জনপ্রশাসন উপদেষ্টা
  • কাপ্তাইয়ে নিখোঁজ কিশোরী উদ্ধার
  • যশোর জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন দেলোয়ার হোসেন খোকন
  • মাধবদীতে দৌরাত্ম্যের অভিযোগ থামছে না

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম