Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রলি ব্যাগে মিললো ১২ কেজি গাঁজা গ্রেফতার ২

Nuri JahanbyNuri Jahan
৪:২৪ pm ০১, ডিসেম্বর ২০২৫
in Semi Lead News, অপরাধ
A A
0

কাজী মফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে জেলা গোয়েন্দ পুলিশ। গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জের চুরারুঘাটের খেতামারা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মো: আয়াত আলী ও

ঢাকার উত্তর শহাজাহানপুরের আব্দুর রহমানের ছেলে মো: সাগর। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেলওয়ে পুলিশ এ তথ্য জানায়।

রেলওয়ে পুলিশ জানায়, সিলেট রেলওয়ে জেলার গোয়েন্দা শাখার এসআই(নিরস্ত্র) সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রেনে সোমবার ভোর রাতে আখাউড়ার আজমপুর রেলওয়ে ষ্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবণ এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রেনের পাওয়ার কারের দরজার সামনে অভিনব কায়দায় দুটি ট্রলি ব্যাগ নিয়ে দুজন দাঁড়িয়ে থাকে। ব্যাগসহ দাঁড়ানো দেখে তাদের সন্দেহ হয়। এক পর্যায় ট্রলি ব্যাগ দুটি তল্লাশী করে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ দুজনকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গাঁজাগুলো জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন আমাদের নিয়মিত অভিযান চলছে। যে কোনমূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে আনা হবে।

Tags: গাঁজা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম