Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইমরান খান কি বেঁচে আছেন? যা বলল পাকিস্তান সরকার

Nuri JahanbyNuri Jahan
১০:৫৫ am ২৯, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ঘিরে নতুন করে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে তিনি কি আদৌ বেঁচে আছেন? সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও তার ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে পড়তে থাকে। তবে পাকিস্তান সরকার ও পিটিআই পরিষ্কার জানিয়ে দিয়েছে সবই ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারের একান্ত সেলে আছেন এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ।

পাকিস্তানি দৈনিক দ্য ডন–এর বরাত দিয়ে জানা যায়, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি শুক্রবার কারাগারের বাইরে উপস্থিত থাকলেও ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পাননি। দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত এটি তার অষ্টমবারের ব্যর্থ চেষ্টা। শুধু তিনিই নন ইমরানের আইনজীবী, চিকিৎসক ও পরিবারের সদস্যদেরও দেখা করার সুযোগ দেওয়া হয়নি। আর এতেই শুরু হয় নতুন জল্পনা ইমরানের শারীরিক অবস্থা কি অবনতি হয়েছে? তাকে কি অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে?

এই প্রেক্ষাপটে জাপানের একটি পত্রিকা ও বিবিসির প্রতিবেদন গুজবকে আরও উসকে দেয়। সকালে থেকেই সামাজিক মাধ্যমে #ইমরান_খান_কোথায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে থাকে।

এদিকে পিটিআই জানায়, ইমরানের ছেলে কাসিম খান আন্তর্জাতিক মহলের কাছে বাবার জীবিত থাকার প্রমাণ পাঠিয়েছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারকে সাক্ষাতের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এআরওয়াই নিউজকে বলেন, “ইমরান খান ভালো আছেন। তার স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষায় একটি বিশেষজ্ঞ দল প্রতিদিন কাজ করছে। চিকিৎসা, খাদ্যাভ্যাস, ব্যায়াম সব কিছুর ওপর নজর রাখা হচ্ছে।

পিটিআই নেতা আলি জাফরও জানান, “মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা। সরকার যদি সাক্ষাতের সুযোগ দেয়, সবাই নিজ চোখে দেখেই নিশ্চিত হতে পারবেন।” পিটিআই কেন্দ্রীয় তথ্যসচিব ওয়াকাস আকরাম বলেন, “ভারত ও আফগানিস্তান থেকে ভুয়া খবর ছড়ানো হয়েছিল। আমরা তা সঙ্গে সঙ্গে অস্বীকার করেছি। সরকার ইমরান খানের কোনও ক্ষতি করতে পারে না।”

পাকিস্তানের বিভিন্ন সরকারি ও গোয়েন্দা সূত্রও জানাচ্ছে ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল, গুরুতর কোনো জটিলতা নেই। তিনি নিয়মিত চিকিৎসা পাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সব গুজবই ভিত্তিহীন, যা দেশ-বিদেশে ভুল বোঝাবুঝি তৈরি করছে।

Tags: ইমরান খানপাকিস্তানপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম