Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০

Tanazzina TaniabyTanazzina Tania
৬:৪৭ pm ২৮, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বিশ্ব
A A
0

সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি গ্রামে রাতভর অভিযান চালিয়ে কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। আজ শুক্রবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই এলাকায় পরিচালিত অভিযানে তাদের ছয়জন সৈন্য আহত হয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আরো অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

খবরে আরও বলা হয়, বাইত জিন গ্রামের বহু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লেবাননের ইসলামপন্থি সংগঠন জামা’আ ইসলামিয়ার সন্দেহভাজন সদস্যদের গ্রেফতারে অভিযানে তাদের ছয়জন সেনা আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, সন্দেহভাজনরা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় বাইত জিন এলাকায় সক্রিয় ছিল এবং ইসরাইলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা পরিচালনা করছিল।

স্থানীয় কর্মকর্তা আবদুল রহমান আল-হামরাউই এএফপিকে বলেন, দামেস্কের দক্ষিণ-পশ্চিমে হারমোন পর্বতের পাদদেশে অবস্থিত বাইত জিন গ্রামে ইসরাইলি বাহিনীর হামলার পর সংঘর্ষ শুরু হয়।

তিনি বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনী গ্রামে প্রবেশ করে তিন যুবককে আটক করতে গেলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। এরপর ইসরাইলি বাহিনী কামান ও ড্রোন দিয়ে গোলাবর্ষণ করে।’

২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামপন্থি নেতৃত্ব দামেস্কে ক্ষমতায় আসার পর থেকে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইসরাইল।

এ ছাড়া, জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে ইসরাইল সেনা মোতায়েন করেছে, যা ১৯৭৪ সাল থেকে গোলান মালভূমিতে ইসরাইলি ও সিরীয় বাহিনীকে আলাদা করে রেখেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সজিনা চাষ সম্প্রসারণে রোপণ কার্যক্রমের উদ্বোধন
  • ১২ বছর সংস্কার নেই, সড়ক এখন ‘মরণফাঁদ’
  • সারিয়াকান্দিতে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • দিনাজপুরে স্কুল ফিডিংয়ে বদলে যাচ্ছে প্রাথমিক শিক্ষা, বাড়ছে উপস্থিতি ও পুষ্টি
  • নরসিংদীতে বাজারের ঘটনাকে ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম