Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাট সীমান্তে বিজিবি’র সাড়াশি অভিযান: ভারতীয় গরু সহ মাদক জব্দ

Nuri JahanbyNuri Jahan
৩:৪৩ pm ২৪, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

২৩ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন বিওপির বিশেষ টহলদল ০৫টি পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, ২৩ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০: ৫০ মিনিটি থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত মোগলহাট বিওপি-সংশ্লিষ্ট কুমারটারী এলাকায় (থানা-আদিতামারী, জেলা-লালমনিরহাট) টহল পরিচালনা করে। এ সময় ভারতীয় সীমান্ত দিক থেকে গরুসহ কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ০৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। অপর দুই অভিযানে চোরাকারবারীদের গতিবিধি সন্দেহজনক মনে হলে টহলদল চ্যালেঞ্জ করে, চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে ভারতীয় ইস্কাফ সিরাপ ৭০ বোতল ও ভারতীয় গাঁজা ১৫ কেজি উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২৪ নভেম্বর ২০২৫ রাত ০৩:৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) পরিচালিত অভিযানে ০১টি ভারতীয় গরু আটক করা হয় এবং সকাল ০৬:৩০ মিনিটে ঝাউরানী বিওপি’র আওতাধীন খামারভাতী (থানা-হাতিবান্ধা ও জেলা-লালমনিরহাট) এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল ও ইস্কাফ সিরাপ ৯৯ বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত ভারতীয় গরু ০৯টি, যার আনুমানিক বাজার মূল্য ৬,৪৫,০০০/- টাকা, মাদকদ্রব্য ভারতীয় ইস্কাফ সিরাপ ১৬৯ বোতল, যার মূল্য ৬৭,৬০০/- টাকা, ভারতীয় ফেন্সিডিল ৬৭ বোতল, যার মূল্য ২৬,৮০০/- টাকা এবং ভারতীয় গাজা ১৫ কেজি, যার মূল্য ৫২,৫০০/- টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ৭ লক্ষ ৯১ হাজার ৯শত টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: ভারতীয় গরু সহ মাদক জব্দলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে পোশাকের সঙ্গে ঘর সাজানোর উৎসব
  • নগরীতে তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত
  • ঈদকে সামনে রেখে নরসিংদীতে বিএসটিআই’র প্রসাধনী পণ্যে সার্ভিলেন্স অভিযান
  • রাজস্থলী বাঙ্গালহালিয়ায় সঙ্গীত পরীক্ষার আয়োজন
  • আনোয়ারের নেতৃত্বে মাদক নেটওয়ার্কের অভিযোগ, প্রশাসনের নীরবতায় প্রশ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম