Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরের তিন যুবককে লিবিয়ায় গুলি করে হত্যা

Tanazzina TaniabyTanazzina Tania
২:০৩ pm ২০, নভেম্বর ২০২৫
in Semi Lead News, প্রবাস, সারাদেশ
A A
0

মীর ইমরান -মাদারীপুর প্রতিনিধি:

লিবিয়ায় সংগঠিত মানবপাচারকারীদের গুলিতে নিহত হলেন মাদারীপুরের তিন যুবক-ইমরান খান, মুন্না তালুকদার ও বায়েজিত শেখ। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তারা। এই মর্মান্তিক ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম, আর এলাকাজুড়ে দালালচক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ।

পরিবারের বর্ণনায় হৃদয়বিদারক গল্প ,নিহত ইমরান খান মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের হাজী মোঃ তৈয়ব আলী খানের ছেলে। স্বজনরা জানান, ভালো জীবনের আশায় গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন তিনি। এলাকার মানবপাচারচক্রের সদস্য শিপন খানের সঙ্গে ২২ লাখ টাকায় ইতালি পৌঁছে দেওয়ার চুক্তি হয়।

কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ইতালি নেওয়ার পরিবর্তে ইমরানকে লিবিয়ায় আটক রেখে নির্যাতন করা হয় এবং অতিরিক্ত ১৮ লাখ টাকা আদায় করা হয়। পরে পহেলা নভেম্বর ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রা করার সময় ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে নিহত হন ইমরান। মঙ্গলবার তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়।

একই কায়দায় নিহত দুই যুবক
ইমরানের পাশাপাশি রাজৈর উপজেলার দুর্গাবদ্দী গ্রামের মুন্না তালুকদার ও ঘোষলাকান্দি গ্রামের বায়েজিত শেখও একই দিনে একই ঘটনার শিকার হন। তিনজনের মরদেহ সাগরে ভাসিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

দালাল পরিবার পলাতক,ঘটনা প্রকাশের পর থেকে দালাল শিপনের পরিবারের সদস্যরা বাড়িতে তালা ঝুলিয়ে গা-ঢাকা দিয়েছে। তবে শিপনের স্বজনরা দাবি করেন, তিনি মানবপাচারের সঙ্গে জড়িত নন।

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ-বিগত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করে শিপন তার আত্মীয়-স্বজনের মাধ্যমে এলাকার অসংখ্য যুবককে ইতালির স্বপ্ন দেখিয়ে প্রতারণা করে আসছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক বার এমন অভিযোগ উঠলেও আইনের আওতায় আসেনি।

আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন,
“লিবিয়ায় গুলিতে তিন যুবকের মৃত্যুর খবর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। নিহতদের পরিবার লিখিত অভিযোগ দিলে দালালচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এই তিন যুবকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

Tags: মানবপাচারকারীলিবিয়ায় গুলি করে হত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আগামীকাল যশোর যাচ্ছেন তারেক রহমান
  • আমরা সবাই মানুষ,আমরা সবাই বাংলাদেশী নাগরিক: এম সায়েদ আলী
  • শহীদ রেজাউল করিমের পরিবারের পাশে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান
  • শেষ হলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ভর্তি পরীক্ষা
  • জায়গা-জমির বিরোধে ছাত্রলীগের ট্যাগ, যুবককে আটক করলো পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম