Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহক ভোগান্তি চরমে টাকা না পাওয়ার শঙ্কায় হাজারো গ্রাহক

Nuri JahanbyNuri Jahan
১:২৬ pm ২০, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

দুমকি,পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার পদ্মা ব্যাংক শাখায় জমাকৃত টাকা উত্তোলন করতে না পেরে কয়েক হাজার গ্রাহক চরম ভোগান্তিতে ভুগছেন। গ্রাহকরা প্রতিদিন টাকা তুলতে এসে হতাশ হয়ে ফিরছেন। জরুরি প্রয়োজনে অর্থ তুলতে না পারায় অনেকে বিপাকে পড়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত লেনদেন স্বাভাবিক না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে তারা।

জানা যায়, উপজেলা সদরের সরকারি জনতা কলেজের পাশে অবস্থিত পদ্মা ব্যাংক দুমকি শাখায় প্রায় চার হাজার গ্রাহক দীর্ঘদিন ধরে লেনদেন করে আসছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংকটি দেশের অন্যান্য দুর্বল ব্যাংকের মতো কার্যত বন্ধ হয়ে যায়। নতুন করে টাকা জমা গ্রহণ বন্ধ হওয়ায় এবং জমাকৃত অর্থ ফেরত দিতে না পারায় গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

নূতন বাজার ব্যবসায়ি সমিতির সাবেক সভাপতি সার্জেন্ট (অব:) এসএম ফজলুল হক অভিযোগ করে জানান, তিনি নিজের ও পরিবারের ৪জন গ্রাহকের ২৩লাখ টাকার ডিপোজিট রয়েছে। টাকার জন্য চেক দিলে ২হাজার টাকা বেশী দিতে পারছে না। তাও আবার এক সপ্তাহ ঘুরতে হয়। রাইসমিল ব্যবসায়ি গোলাম মোস্তফা হাওলাদার জমি বিক্রি করে ৯লাখ টাকা জমা রেখেছেন। টাকা তুলতে গেলে আজ-কাল করে ঘুরিয়ে মাসে ২হাজার টাকা প্রদান করছেন। আংগারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকার গ্রাহক মো. জসিম উদ্দিন জানান, জরুরী প্রয়োজনে টাকা তুলতে পারবো ভেবে পাঁচ লাখ টাকা জমা রেখেছিলাম। বর্তমানে অসুস্থ, চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু ব্যাংক বলছে টাকা দিতে পারবে না।

লেবুখালির গ্রাহক মো. রিপন বলেন, দেড় হাজার টাকা খরচ করে ১০ মাসে ঘুরে মাত্র ২ হাজার টাকা তুলতে পেরেছি। শ্রীরামপুরের মফিজ গাজী জানান, প্রতিবন্ধী দুই সন্তানের জন্য জমা রাখা টাকা উঠানো দরকার, কিন্তু ব্যাংক টাকা দিচ্ছে না। একই অভিযোগ পিরতলা বাজারের ব্যবসায়ী আবুল বাশার, মো: হোচেন আলী, মোশারফ হোসেনসহ অন্যান্য গ্রাহকের। ব্যাংক কর্মকর্তারা বলছেন-টাকা নেই, যখন আসবে তখন দেব।

এ বিষয়ে মতামত জানতে পদ্মা ব্যাংকের দুমকি শাখার ব্যবস্থাপক শাহিনুর আক্তারসহ ব্যাংকের পাবলিক রিলেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য দিতে রাজি হননি।

Tags: দুমকিপটুয়াখালীপদ্মা ব্যাংক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম