Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলছড়িতে কৃষি ও আইনি সেবা নিশ্চিতকরণে গণশুনানি অনুষ্ঠিত

Nuri JahanbyNuri Jahan
৪:৫৮ pm ১৯, নভেম্বর ২০২৫
in গ্রাম বাংলা
A A
0

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা, সাঘাটা ফুলছড়ি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষি ও আইনি বিষয়ক সেবা নিশ্চিতকরণে সেবাদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গণশুনানির আয়োজন করা হয়।

মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়, সুইডেন সরকারের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ গণশুনানিতে কৃষি, আইন, সামাজিক নিরাপত্তা, নারী অধিকারসহ সেবা–সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও চ্যালেঞ্জ নিয়ে সাধারণ মানুষের মতামত, সেবা প্রাপ্তিতে বাঁধা/অসুবিধা সমূহ তুলে ধরা এবং সমাধান কৌশল বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন। সেবাগ্রহীতাদের সমস্যার সমূহ আমলে নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এডিশনাল এগ্রিকালচার এক্সটেনশন অফিসার মোঃ আবু তালেব, ফুলছড়ি থানার এসআই মোঃ মোশাররফ হোসেন, ফজলুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মুক্তার হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন ও সুলতানা বাহার।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কৃষি ও আইনি অধিকার সুরক্ষা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। গণশুনানির মাধ্যমে জনগণ সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পায়, যা সেবার মান বৃদ্ধি এবং সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

গণশুনানিতে ফুলছড়ি উপজেলার জিকা কমিটির সদস্য ইয়ারন বেগম, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের নারী দলের সদস্য মোছাঃ মাজেদা খাতুন, হামিদা বেগম, জাহানারা বেগম ও মরিয়ম বেগম, যুবক যুবতী দলের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সদস্য আব্দুল্লাহ সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Tags: কৃষি ও আইনি বিষয়কগাইবান্ধার ফুলছড়িফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়মোস্তাফিজুর রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬
  • ফ্যাসিবাদ রুখতে ১১ দলীয় জোটকে বিজয়ী করার আহ্বান নাগরিক মঞ্চের
  • জামায়াত ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: আবুল কালাম আজাদ
  • ভয়কে পেছনে রেখে ভোটকেন্দ্রে যেতে প্রধান উপদেষ্টার আহ্বান
  • সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে বিআরটিএ ট্রাস্টি বোর্ড, ৪১ পরিবার পেল আর্থিক সহায়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম