Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশে কেন্দ্রীয় নেতার মন্তব্য

Tanazzina TaniabyTanazzina Tania
৪:২০ pm ১৮, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট, ১৮ নভেম্বর:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ১৮ নভেম্বর সকাল ১১ টায় জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি তারেক হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। তাঁর বক্তব্যে তিনি বলেন,
“মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে। তিনি কি কোনো মামলার বাদী ছিলেন? এসব মামলার বাদী তো শহীদ পরিবারের সদস্যরা। তিনি কীভাবে মামলা তুলে নেওয়ার মন্তব্য করেন?”—এমন মন্তব্য করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ও ডাকসুর নির্বাচিত এজিএস মহিউদ্দিন খান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের এমপি প্রার্থী ফজলুর রহমান সাইদ; জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি গোলাম কিবরিয়া মণ্ডল; জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী এস এম রশেদুল আলম সবুজ।

আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, এডভোকেট মানুনুর রশিদ, এডভোকেট আসলাম হোসাইন, মাওলানা ইমরান হোসাইন, আসাদুল ইসলাম আসাদসহ জেলা ও উপজেলার শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

Tags: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের
  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান
  • ঈদের দিনে নিজের বিয়ের খবর জানালেন নীলাঞ্জনা নীলা
  • নিভে গেল ছোট্ট জুবায়েরের জীবন, অপূর্ণ রইল নতুন জামা-জুতোর স্বপ্ন
  • স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম