Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের অনুমোদন

Taslima TanishabyTaslima Tanisha
১১:৫০ am ১৮, নভেম্বর ২০২৫
in Top Lead News, বিশ্ব
A A
0

গাজার পরিস্থিতি মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF) মোতায়েনের উদ্যোগ।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়—যার মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও সোমালিয়া ছিল। তবে রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টজ জানান, প্রস্তাব অনুযায়ী আইএসএফ শান্তিশৃঙ্খলা বজায় রাখা, এলাকায় সামরিকীকরণ কমানো, সন্ত্রাসী অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া, অস্ত্র অপসারণ এবং গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করবে।

এদিকে গাজার নিয়ন্ত্রণকারী দল হামাস এই প্রস্তাবকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তারা বলেছে, এই উদ্যোগ ফিলিস্তিনিদের ন্যায্য দাবিগুলো স্পর্শই করেনি এবং গাজায় আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার সমতুল্য। তাদের দাবি, এ ধরনের বাহিনী মোতায়েন নিরপেক্ষতার ধারণাকে দুর্বল করে দেবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর অস্ত্র নিষ্ক্রিয় করার যে কথা বলা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।

খসড়ায় আরও উল্লেখ রয়েছে—আইএসএফ ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এবং গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের সিদ্ধান্তও এতে অন্তর্ভুক্ত। এতদিন এই বাহিনীর নিয়ন্ত্রণ ছিল হামাসের হাতে।

যুক্তরাষ্ট্র জানায়, বিভিন্ন দেশ ইতোমধ্যে এই আন্তর্জাতিক বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে, যদিও কোন কোন দেশ অংশ নিতে চাইছে তা প্রকাশ করা হয়নি।

Tags: ২০ দফা শান্তি পরিকল্পনাআন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (ISF)গাঁজাডোনাল্ড ট্রাম্প
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যেই দলটির নামকরণ হয়েছে পাকিস্তানের মাটি থেকে তারা বাংলাদেশকে শাসন করতে চায় – রফিকুল ইসলাম জামাল
  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম