Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বান্দরবানে যাত্রীবাহী বাস থেকে ছয় মিয়ানমার নাগরিক আটক

Nuri JahanbyNuri Jahan
১২:৫১ pm ১৬, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

আমিনুল ইসলাম খন্দকার,
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ছয়জন মিয়ানমার নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় রেইছা চেকপোষ্ট এলাকায় বাসে নিয়মিত তল্লাশির সময় তাদের আটক বলে বান্দরবান রিজিয়নের সদর জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন: রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগের (২১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম চলাকালে বান্দরবানে গামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এ সময় ছয়জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বান্দরবানে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্বত্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে সতর্ক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে আসছে। সামনে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়ও একই ধারা বজায় থাকবে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুদ পারভেজ জানান, সন্ধ্যায় আটক ছয় রোহিঙ্গাকে সেনাবাহিনীর সদস্যরা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: আমিনুল ইসলাম খন্দকারডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টবান্দরবানমিয়ানমার নাগরিক আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ
  • কাঠালিয়ায় ইয়াবা কারবারি যুবকের কামড়ে পুলিশ আহত
  • ওসমানীনগরে ডিবি পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম