কলকাতার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এর দুই প্রধান অভিনয়শিল্পী দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল—এর দীর্ঘদিনের টানাপোড়েন আবারও প্রকাশ্যে এসেছে। ফলে ধারাবাহিকটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সেটের একাধিক সূত্র জানায়, শুটিং সেটে জিতুর প্রায় ১৫ মিনিট পরে উপস্থিত হন দিতিপ্রিয়া। এ কারণে ক্ষুব্ধ হয়ে জিতু নাকি এক পর্যায়ে সেট ছেড়ে চলে যান। এখান থেকেই দুজনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া, ধারাবাহিকের ঘনিষ্ঠ বা রোমান্টিক দৃশ্যে অভিনয়ে দিতিপ্রিয়ার আপত্তি–ও নেপথ্যের আরেক বড় কারণ হিসেবে আলোচনায় এসেছে। এতে শুটিং সেটের পরিবেশ আরও জটিল হয়ে উঠেছে বলে দাবি করেছেন ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট কয়েকজন।
এ নিয়ে এখন পর্যন্ত দিতিপ্রিয়া বা জিতু—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ধারাবাহিকটির কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভ্রজিৎ চক্রবর্তী বলেন—
“তাদের মধ্যে নতুন করে কিছু হয়েছে কি না, আমি বুঝে উঠতে পারিনি। কারণ শুটিংয়ের সময় সব সময় মেলে না।”
ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন নিয়ে তিনি আরও বলেন—
“ধারাবাহিক চলবে কি না, তা পুরোপুরি দর্শকনির্ভর। দর্শক চাইলে চলবে, না চাইলে বন্ধ হয়ে যাবে।”
এর আগেও জিতু ও দিতিপ্রিয়ার পেশাগত মনোমালিন্য প্রকাশ্যে এসেছিল। দুজনই তখন সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান পরিস্থিতি দেখে টলিউড মহল মনে করছে—
যদি দ্রুত সমাধান না আসে, তবে জনপ্রিয় এই ধারাবাহিকটি শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে।

