Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের মানুষ এখন নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করতে চায় : আমীর খসরু

Tanazzina TaniabyTanazzina Tania
৬:২১ pm ১৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, রাজনীতি
A A
0

দেশের জনগণ এখন ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “আজকে সবাই ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। নির্বাচিত সরকার এলে সাংবিধানিক, অর্থনৈতিকসহ সব সমস্যারই সমাধান হবে।”

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু জানান, দেশে যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে জমা হয়েছে, তার সমাধান কেবলই একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার করতে পারে। তিনি বলেন, “এখন রাজনৈতিক পরিবর্তনের দিকে আমরা ফোকাস দিচ্ছি। জনগণের প্রধান চাহিদা— গণতান্ত্রিক পরিবেশে উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো ইস্যুতে এখন কারও মনোযোগ নেই।”

সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান মামলার রায় নিয়ে তিনি বলেন, “রায় কোনদিকে যাবে, তা বিচারবিভাগের ওপর নির্ভর করছে। তাই বিচারব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত।”

অনুষ্ঠানে আগে দেওয়া বক্তব্যে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

শেষে তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এ সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ট্রাভেল ফ্যাসিলিটেটর এবং কর্পোরেট প্রতিনিধিরা অংশ নেন।

Tags: আমীর খসরু মাহমুদ চৌধুরীজাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানবিএনপিমির্জা ফখরুলরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী
  • শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে শিশুর মৃত্যু
  • ঝালকা‌ঠির নলছিটিতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
  • চু্য়াডাঙ্গায় বিনোদন কেন্দ্রগুলো উপচে পড়া ভিড়
  • ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় : ভাষাবিজ্ঞান, সংস্কৃতি ও বাঙালির জ্ঞান-ঐতিহ্যের এক মহীরুহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম