Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি মশিউর বাবু আটক

Bangla FMbyBangla FM
৫:১২ pm ১০, ফেব্রুয়ারী ২০২৫
in ক্যাম্পাস
A A
0

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মশিউর রহমান বাবুকে (২৭) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে পটুয়াখালীর দুমকি উপজেলায় অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সময়ে গ্রেফতার করা হয় সাবেক এই ছাত্রলীগ নেতাকে।

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২০১৫-১৬ সেশনের এই সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, মারামারি ও বিজয় দিবসের অর্থ আত্মসাতের মতো অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে পবিপ্রবির মাৎসবিজ্ঞান অনুষদের ভুক্তভোগী এক সাবেক শিক্ষার্থী ইমরুল কায়েসের সাথে কথা বলে জানা যায়, মশিউর রহমান বাবুর নেতৃত্বে তাকে ২০১৮ সালে শিবির ট্যাগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতন করে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে তুলে দেয়। এ সময় বাবুর গ্রেফতারের সংবাদ শুনে তিনি আরও বলেন তার উপর হওয়া নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উৎযাপন উপ কমিটির আলোকসজ্জার উদ্বৃত্ত টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের সাথে মারামারিতে জড়িয়ে সংগঠন থেকে বহিস্কৃত হন।

এ ব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের মামলায় অভিযুক্ত বাবুকে আটক করা হয়েছে।সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

একই অপরাধে আটককৃতরা অন্যরা হলেন, আঙ্গারিয়ার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর জোমাদ্দার (৪৯) ও শ্রীরামপুর ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট মোহাম্মদ আলী (৫৪)।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিরো আলম কে কারাগারে প্রেরণ
  • সিরাজগঞ্জে মাছবাহী নসিমনের ধাক্কায় শিশু নিহত
  • বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল
  • ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনকে কারাদন্ড
  • হেলিকপ্টারে চীনা কনে,মৌলভীবাজারে রাজকীয় আয়োজনে বিয়ে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম