Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাত্র ৬ মিনিটেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

Nuri JahanbyNuri Jahan
৪:০৫ pm ১০, নভেম্বর ২০২৫
in Lead News, খেলাধুলা
A A
0

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে হাইভোল্টেজ এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। মাত্র ৬ মিনিটেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস বলেন, ‘মাত্র ছয় মিনিটের মধ্যে সাধারণ গ্যালারি সকল টিকিট বুকিং হয়ে যায়। এখন গ্রাহকরা পেমেন্ট করছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি পেমেন্টও হয়েও গেছে। সাধারণ গ্যালারির টিকিট অবিক্রিত নেই আর। এখন রেড বক্স, হসপিটালিটি অন্য টিকিটগুলো রয়েছে।

ঘরের মাঠে সর্বশেষ দুটি এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ও হংকংয়ের খেলায় সাধারণ গ্যালারি টিকিটের দাম ছিল ৪০০ টাকা। বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা আগেই টের পেয়েছিল বাফুফে। তাই টিকিটের দাম বাড়িয়েছিলেন তারা। সাধারণ গ্যালারির টিকিটের দাম করে ৫০০ টাকা।

দাম বাড়লেও সমর্থকদের চাহিদা কমেনি। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটেই শেষ হয়েছে সাধারণ গ্যালারির টিকিট। দর্শকদের টিকিট সংগ্রহে ভোগান্তি বা টিকিট না পাওয়া সংক্রান্ত তেমন অভিযোগ পাওয়া যায়নি।

আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এর আগে অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

Tags: এএফসি এশিয়ান কাপএশিয়ান কাপগোলাম গাউসজাতীয় স্টেডিয়ামফুটবলবাফুফেবাংলাদেশ ফুটবল দলভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
  • ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা
  • রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে দুই বসতঘর বিধ্বস্ত
  • পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তজুমদ্দিনে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম