Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৪০ pm ০৮, নভেম্বর ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সারাদেশ
A A
0

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার (৪) কসবা-আখাউড়া সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করার পর থেকে বিএনপির ভিতরে দ্ব›দ্ব দেখা দিয়েছে। প্রার্থী পুনর্বিবেচনার দাবিও উঠেছে উপজেলা বিএনপির একাংশের পক্ষ থেকে। আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পৃথক কর্মসূচি পালন করায় এই অভ্যন্তরীণ দ্ব›দ্ব এখন প্রকাশ্যে এসেছে। এ আসনে দল থেকে মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য আলহাজ¦ মুশফিকুর রহমানকে। তবে দীর্ঘ দিন রাজপথে থেকে তৃর্ণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে রাখা আলহাজ¦ কবির আহমেদ ভ্ইূয়াকে মনোনয়ন না দেওয়ায় দলের ভিতরে এ দ্ব›দ্ব দেখা দেয়। এতে হতাশ হয়েছেন দলের নেতাকর্মী ও সমর্থকরা।

এদিকে শনিবার বিকালে পৌর শহরের সড়ক বাজারে বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন বঞ্চিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে । এতে দলের তৃণমূলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আখতার খান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া কসবা ও আখাউড়া উপজেলার প্রতিটি নেতাকর্মীর পাশে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করছেন। অথচ তাকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে। যা তৃণমূলের কর্মীদের গভীরভাবে হতাশ করেছে। আমরা তার মনোনয়ন দেওয়ার দাবি জানায়।

বক্তারা অভিযোগ করেন, আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। কিন্তু যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘ বছর অনুপস্থিত ছিলেন এমন লোককে আমরা নির্বাচনের মাঠে চাই না। দলের এক অদৃশ্য মহলের প্রভাবে ৯০ বছরের বেশি বয়সী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ও অসুস্থ এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূলের পরিশ্রমী নেতাদের মূল্যায়ন করতে হবে, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার।

নেতারা অনতিবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে জনপ্রিয় ত্যাগী ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্য নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়াকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি জোর আহ্বান জানান। অন্যথায় আখাউড়া কসবা উপজেলার নেতাকর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা হুঁশিয়ারি দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় অভিযানে জরিমানা,মালিকের মন্তব্যে সাংবাদিকদের ক্ষোভ
  • বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা
  • পিএসএলে পেশোয়ার জালমিতে খেলবেন শরিফুল ইসলাম
  • কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
  • ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল, চাপ বেড়েছে রেল-সড়কপথে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম