Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকা দিল আমাসুফ

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৩৭ pm ০৭, নভেম্বর ২০২৫
in সংগঠন, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার তত্ত্বাবধানে পরিচালিত “আমাসুফ লার্নিং সেন্টার”-এর উদ্যোগে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) সকালে শ্রীমঙ্গলে আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে ৩০ জন পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুকে টাইফয়েড প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলাল মিয়া,বিনয় সিং রাউতিয়া (স্যানিটারি ইন্সপেক্টর),স্বাস্থ্য পরিদর্শক আব্দুস শহীদ এবং স্বাস্থ্য সহকারী বাঁধন আচার্য্য।
এছাড়া আমাসুফ পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. নাছির আহমেদ,যুগ্ম সম্পাদক মাহমুদ চৌধুরী মান্না,মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা সাবিহা আলম এবং প্রচার সম্পাদক হাবিবুর রহমান মাফি প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন,“পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। টাইফয়েড প্রতিরোধী টিকা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তোলে। আমাসুফ লার্নিং সেন্টারের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ সবসময় এমন মানবিক কার্যক্রমে সহযোগিতা করে যাবে।”
শিশুদের সুস্বাস্থ্য ও সুরক্ষার লক্ষ্যে আমাসুফ লার্নিং সেন্টারের এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনটি ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম