Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোদির প্রশংসা করলেন ট্রাম্প

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৪৫ am ০৭, নভেম্বর ২০২৫
in Lead News, বিশ্ব
A A
0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাকে ‘মহান ব্যক্তি’ ও ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি আগামী বছরে ভারত সফর করার ইঙ্গিতও দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। খবর এনডিটিভির।

ওজন কমানোর ওষুধের দাম কমাতে নতুন চুক্তি ঘোষণা করার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার আলোচনা ‘চমৎকার’ হয়েছে। ট্রাম্প দাবি করেন, ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল আমদানি ‘মূলত বন্ধ’ করা হয়েছে। তিনি বলেন, “তিনি (মোদি) আমার বন্ধু এবং আমরা নিয়মিত কথা বলি। মোদি চান আমি ভারতে যাই। আমরা এটি চূড়ান্ত করব এবং আমি যাব।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদি একজন মহান ব্যক্তি এবং আমি সেখানে যাচ্ছি।”

আগামী বছর ভারত সফরের পরিকল্পনা আছে কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, এটা হতে পারে।”

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্কারোপের কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিছুটা জটিল হয়েছিল। গত আগস্টে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, কোয়াড সম্মেলনের সময় ভারত সফর করবেন না ট্রাম্প। তবে এবার সফরের সম্ভাবনা তৈরি হওয়ায় দুই দেশের বাণিজ্যিক উত্তেজনা প্রশমনেরও ইঙ্গিত মিলছে বলে ধারণা বিশ্লেষকদের।

Tags: ট্রাম্পনরেন্দ্র মোদি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম