নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নির্ধারিত আয়ের তুলনায় ব্যয়ের গতি এতটাই বেড়ে গেছে যে অনেকে পরিবার-পরিজনের দৈনন্দিন খরচ মেটানোর ভার যেন ভাগ্যের ওপর ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর নয়াবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বাজার করতে আসা অনেকেই হতাশা নিয়ে ফিরছেন। দাম সামান্য কমার খবর তাদের কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। কেউ বলেন, “দোকানে ঢুকলেই ভয় লাগে, কোনটা কিনব বুঝে উঠতে পারছি না।”
মূল্য তালিকা:
-
ডিমের ডজন: ১৪০ টাকা
-
ব্রয়লার মুরগি: কেজি প্রতি ১৮০ টাকা
-
গরুর মাংস: ৭৫০ টাকা
-
ছাগলের মাংস: ১,০০০+ টাকা
সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও তা নাগালের বাইরে। নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো এখন খরচ কমাতে গিয়ে পুষ্টিকর খাবার বাদ দিতে বাধ্য হচ্ছেন।

