Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরে ৪৯তম ধনী আজিজ খান

Taslima TanishabyTaslima Tanisha
২:৩৩ pm ০৫, সেপ্টেম্বর ২০২৫
in অর্থনীতি
A A
0

বাংলাদেশি উদ্যোক্তা ও সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের ব্যবসা ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, তিনি এই বছর ৪৯তম অবস্থানে আছেন।

ফোর্বসের হিসাব অনুযায়ী, আজিজ খানের মোট সম্পদমূল্য ১.১০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা। গত বছরের তালিকায় তিনি ৪১ নম্বরে ছিলেন। অন্যদের সম্পদ বৃদ্ধির কারণে তার অবস্থান এ বছর আট ধাপ পিছিয়েছে।

আজিজ খানের সম্পদ মূলত বিদ্যুৎ খাতের ব্যবসা থেকে এসেছে। এছাড়া তাঁর প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর মধ্যে বন্দর, ফাইবার অপটিকস এবং নির্মাণ সংক্রান্ত ব্যবসাও রয়েছে, যা সবই বাংলাদেশে পরিচালিত হয়। তার ব্যবসা পরিবারও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত, যার মধ্যে মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল পরিচালনা করছেন।

ফোর্বস জানিয়েছে, আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় রয়েছেন। জন্মসূত্রে তিনি বাংলাদেশি। সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল ২০১৬ সালে সিঙ্গাপুরে নিবন্ধিত হয়, এবং পরবর্তীতে বাংলাদেশের ব্যবসাগুলোর মালিকানা ওই কোম্পানির নামে স্থানান্তরিত হয়। এছাড়া জাপানি কোম্পানি জেরার ২২ শতাংশ শেয়ারও রয়েছে সামিট ইন্টারন্যাশনালে।

ফোর্বসের তালিকা গত ১ এপ্রিলের সম্পদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ব্যক্তির শেয়ারের মোট মূল্য হিসাব করে বৈশ্বিক ‘রিয়েল টাইম’ শীর্ষ সম্পদশালীতেও আজিজ খানের অবস্থান ছিল ৩০০০তম।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আন্তর্জাতিক প্রেসক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সিভিল সার্জনের সিলগালা অবস্থায় ফাইলেরিয়া হাসপাতালের গাছ কেটে সাবার
  • সিলেটে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগান দিলো জনতা
  • সুন্দরবনে বনবিভাগের ফুট পেট্রোলিং, হরিণ শিকারের ৫১টি ফাঁদ জব্দ
  • আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত, ভূমিধস ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম