Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘরের মাঠে শেষ ম্যাচ: মেসির আবেগ এবং জয়ের উল্লাস

Taslima TanishabyTaslima Tanisha
২:১১ pm ০৫, সেপ্টেম্বর ২০২৫
in খেলাধুলা
A A
0

ভেনেজুয়েলার বিপক্ষে শুক্রবার বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে আবেগের ছোঁয়া অনুভব করেছেন।

এই বিশেষ রাতে পুরো পরিবার—স্ত্রী আন্তোনেলা, তিন ছেলে, বাবা-মা—সহ উপস্থিত ছিলেন তিনি। ম্যাচে জোড়া গোল করেই মেসি এদিনকে স্মরণীয় করে রাখেন।

৩-০ গোলে জয়ী ম্যাচের পর মেসি বলেন, “ঘরের মাঠে এইভাবে শেষ করতে পারা সবসময়ই আমার স্বপ্ন ছিল। নিজের মানুষদের মাঝে থেকে এই অভিজ্ঞতা পাওয়া ভিন্ন এক অনুভূতি। বার্সেলোনায় বহু বছর ভালোবাসা পেয়েছি, তবে নিজের দেশে, নিজের সমর্থকদের সামনে এমন মুহূর্ত উপভোগ করা আলাদা।”

নিজের শেষ অফিসিয়াল ম্যাচ সম্পর্কে তিনি বলেন, “অনেক আবেগ কাজ করছে। এই মাঠে অনেক কিছু দেখেছি—ভালোও খারাপও। তবু সবসময় আনন্দ নিয়ে খেলেছি, বিশেষ করে এমন জয়ের পর। বহু বছর ধরে ম্যাচ বাই ম্যাচ উপভোগ করেছি। খুবই খুশি।”

মেসি আরও যোগ করেন, “অনেক বছর ধরে অনেক কিছু বলা হয়েছে। আমি সব ভালো স্মৃতি নিয়েই থাকব। এই দলটা যা কিছু ভালো করার চেষ্টা করেছে, তার সবকিছুই আমার কাছে সুন্দর স্মৃতি।”

যদিও ভক্তরা ২০২৬ বিশ্বকাপে তার খেলার বিষয়টি জানতে চাইছেন, মেসি মন্তব্য করেছেন, “দেখা যাক। মৌসুম শেষ করব, প্রাক-মৌসুম আসবে, তখনও ছয় মাস বাকি থাকবে। শরীর কেমন থাকবে, সেটিই নির্ধারণ করবে পরবর্তী পথ। আশা করি প্রাক-মৌসুম এবং এমএলএস মৌসুম ইতিবাচকভাবে শেষ হবে, তারপর সিদ্ধান্ত নেব।”

১৮ বছর বয়সে ২০০৬ সালে প্রথম বিশ্বকাপে অংশ নেওয়া মেসি আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন এবং সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও করেছেন। তার হাত ধরে আর্জেন্টিনা খেলেছে ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে, আর কাতারে ২০২২ সালের ট্রফি জয় করে আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা অর্জন সম্পন্ন করেছেন তিনি।

 

Tags: মেসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল
  • নীলফামারীতে জনগণের মুখোমুখি ছয় প্রার্থী, আশ্বাস দিলেন নিরাপদ জেলা গড়ার
  • জুলাই গণ–অভ্যুত্থান: শেখ হাসিনার নামে ৬৬৩ মামলা, ৪৫৩টি হত্যা মামলা – টিআইবি
  • বাউফলে শিবির নেতার বিএনপিতে যোগদান
  • শ্রীপুরে সুলতান উদ্দীন মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম