রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলিসহ মো. জালাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ১৫ মিনিটে বাঘা থানার চকছাতারি গ্রামে বাঘা-আলাইপুরগামী পাকা রাস্তার সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জালাল হোসেন নিজেকে একটি অনলাইন পোর্টালের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন সময় চলাফেরা করতেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

